ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার চাঁদপুরের চরভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে কাব স্কাউট, রোভার স্কাউট চালু করতে সব রকমের সহায়তা দেব। স্কাউটের উন্নয়নের জন্য প্রতিটি জেলায় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।’ শেখ হাসিনা বলেন, ‘স্কাউটস শতাব্দী ভবন নির্মাণ ও স্কাউটিং সম্প্রসারণের জন্য ১২২ কোটি টাকার প্রকল্প চলমান আছে। জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রর জন্য ৯৫ একর বনভূমি ব্যবহারের অনুমতি দিয়েছি। বিভিন্ন জেলায় ও অঞ্চলে স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

আমাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা পায়, তাদের মনমানসিকতা যেন ইতিবাচক হয়, তারা যেন সৃষ্টিশীল হয়, সেজন্য আমরা কাজ করছি।’ তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যোগ্য হয়ে গড়ে উঠতে হবে দেশের জন্য, মানুষকে ভালোবাসতে হবে,দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষ এবং জীবজন্তু থেকে শুরু করে সকলকেই ভালোবাসতে হবে। দেশকে ভালোবেসে কাজ করতে হবে। কোনো মানুষ অশিক্ষার অন্ধকারে থাকবে না,না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতে তোমরাই এ কাজ এগিয়ে নিয়ে যাবে।’ এদিকে চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি হেলিকপ্টারে করে আসার সময় এখানকার জায়গাগুলো দেখেছি। হাইমচর অঞ্চলটি পছন্দ হয়েছে। এখানে আমরা একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো। এখানকার মানুষ কাজের সুযোগ পাবে, সঙ্গে একটি পর্যটন কেন্দ্র হবে, নৌ ভ্রমণের জন্য স্পট বানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮