ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অষ্টগ্রামে নৌকাডুবিতে নিখোঁজ তিন যাত্রীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
  • ৮৭৭ বার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার ভোরে দুর্ঘটনাস্থল উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া এলাকার তিন কিলোমিটার ভাটিতে কেওরাকান্দা গ্রামের পাশে নদীতে ভাসমান অবস্থায় সোহেল (৩০) ও আফতাব উদ্দিন (৩৫) নামে দুই জনের লাশ উদ্ধার করা হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে একই এলাকায় ভাসমান অবস্থায় অপর যাত্রী রজব আলীর (৪৫) লাশ উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া নৌকাটির কোন হদিস পাওয়া যায়নি। নিহতদের মধ্যে সোহেল পার্শ্ববর্তী মিঠামইনের ঘাগড়া কলাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে, আফতাব উদ্দিন একই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে এবং রজব আলী ঘাগড়া কান্দা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কাকুরিয়া এলাকায় মাসকা নদীতে প্রবল স্রোতের টানে ওরসফেরত নয়জন যাত্রী নিয়ে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে গেলে ওই তিন যাত্রী নিখোঁজ হয়।
অষ্টগ্রাম আখড়া বাজারের মলু মিয়ার মাজারে বার্ষিক ওরসশেষে মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ ব্যক্তি মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় চড়ে বাড়ি ফিরছিলেন। নৌকাটি অষ্টগ্রামের কলমা ইউনিয়নের কাকুরিয়া এলাকায় মাসকা নদীতে এসে প্রবল স্রোতের টানে ডুবে যায়। এ সময় সেন্টু, তৌফিক, লিটন, তোফাজ্জল, ডিপ মিয়া ও বালহু মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রজব আলী, সোহেল ও আফতাব উদ্দিন নিখোঁজ হয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানার এসআই মোমতাজ ও কলমা ইউপি চেয়ারম্যান সাধন চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলে ও ডুবুরি দিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ওইদিন আর নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অষ্টগ্রামে নৌকাডুবিতে নিখোঁজ তিন যাত্রীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫