ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সরবরাহ বাড়ায় কমে এসেছে পেঁয়াজের দাম। কিন্তু দেশে উৎপাদিত পেঁয়াজের চেয়ে তুলনামুলক বেশি দামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানীকৃত বড় পেঁয়াজ। আজ শুক্রবার রাজধানীর হাতিরপুল, কারওয়ানবাজার, মোহাম্মদপুর ও শান্তিনগরসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায় দেশে উৎপাদিত ছোট পেয়াঁজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। অন্যদিকে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানী করা বড় পেঁয়াজ।

ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে একরকম বাধ্য হয়ে দাম কমিয়েছেন তারা। আমদানি বাড়ায় কমে এসেছে ভারতীয় পেঁয়াজের দাম।

উল্লেখ্য, দেশে তিন দফা বন্যা ও পেঁয়াজ আমদানির প্রধান বাজার ভারতে বন্যায় পেঁয়াজের চাষ ব্যাহত হওয়ায় আশ্বিন মাসের শেষের দিকে দেশের বাজারে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। এরপর দফায় দফায় বেড়ে দেশি পেঁয়াজের দাম পৌঁছায় কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয় সেসময়।

মসলা বাজার ঘুরে দেখা যায়, আদা ৯০ থেকে ১০০ টাকা, মরিচ ৮০ টাকা এবং রসুন ১২০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মশুরের ডাল কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে আজ শুক্রবার।

এদিকে সবজি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে সবজির দাম। ফুলকপি ৩০ টাকা, শসা ১০০ টাকা, খিরা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, শিম ৪০ টাকা, বেগুন (কালো) ৫০ টাকা, বেগুন (সাদা) ৪০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, মটরশুটি ৬০ টাকা, টমেটো ৩০ টাকা এবং লাউ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে আজ। এদিকে গত সপ্তাহের মতো আলু বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।

এদিকে আকার ভেদে প্রতি কেজি রুই মাছ ২০০-২৫০ টাকা, কাতলা ২৫০-৩০০ টাকা, চিংড় ৫০০ টাকা, চাষের কই ২০০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, দেশী ছোট শিং মাছ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি ইলিশ বিক্রি ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।

আজকের মাংসের বাজারে তেমন পার্থক্য দেখা যায়নি আগের সপ্তাহের সঙ্গে। গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা, খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১৪৫ টাকা এবং পাকিস্তানি লাল মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে আজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম

আপডেট টাইম : ০৬:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮