ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

গোলাপের কাঁটায় রক্তাক্ত প্রেমিকের পকেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৭৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেমের জন্য কি বিশেষ কোনো দিন লাগে? প্রেমিকার বাঁকা ঠোঁটের হাসি যেদিন প্রেমিকের হৃদয়ে সাড়া জাগায় সেদিনই তার প্রেম দিবস। তাই বছরের সব দিনই প্রেম নিবেদনের! কবির ভাষায়- ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।

প্রেম নিবেদনে ফুল অতুলনীয় উপহার। আর প্রেমের ফুল মানেই যেন গোলাপ। তাই তো গোলাপকে ডাকা হয় হরেক নামে। তবে যে নামেই ডাকা হোক না কেন, যতই সুবাস ছড়াক; কলকাতায় গোলাপের বাজার এখন দুর্মূল্য। প্রতি পিস গোলাপের দাম ৫০ রুপি! অন্য সময় যার দাম থাকে দশগুণ কম। ভ্যালেন্টাইন্স ডে-তে হৃদয় প্রেমের তীরে বিদ্ধ হোক বা না হোক, গোলাপের দামের কাঁটায় রক্তাক্ত হচ্ছে প্রেমিকের পকেট!

এ বছর রাজ্যে গোলাপের যোগান অফুরন্ত থাকলেও, চাহিদা চড়চড় করে বাড়ছে। অন্যান্য সময়ের চেয়ে প্রায় বিশগুণ গোলাপের চাহিদা বাড়ে এ সময়টায়। মূলত হাওড়া জেলার বাগনান ও উলুবেড়িয়া অঞ্চলে গোলাপ চাষ সবচেয়ে বেশি হয়। আর সেই গোলাপ তিন মাস আগে থেকে মজুত করে রেখে দেওয়া হয় ভালোবাসা দিবস উপলক্ষে।

চলতি বছর হলুদ গোলাপের ফলন কম, তাই তার দাম আরও বেশি। লাল গোলাপ বা ব্ল্যাক প্রিন্সের ফলন বেশি হলেও তার চাহিদা এখন আকাশ ছোঁয়া। সে কারণে তার দাম খুচরো বাজারে কোথায় গিয়ে থামবে, তা কেউই জানে না।

বাগনান এলাকার ফুলচাষি পুলক ধর বলেন, এ বছর বিয়ের মওসুমেও আমরা গোলাপের দাম সেভাবে বেশি পাইনি। এ বছর ফলন ভালোই হয়েছে। গাছ লাগানোর পর ফুল ফুটতে এক বছর সময় লাগে। আমরা বিশেষ দিনগুলোর জন্য আগে থেকেই গোলাপ মজুত করে রাখি। সব চাষিরা ভ্যালেন্টাইন্স ডে’র জন্য অপেক্ষায় বসে থাকে। তারা এই গোলাপ বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখে এ সময়। সারাবছর গোলাপ চাষ করলেও লাভের মুখ খুব একটা দেখা যায় না।

পাইকারি বাজার ঘুরে দেখা গেল, প্রতি ১০০ পিস লাল গোলাপের দাম গড়ে এক হাজার। হলুদ গোলাপের দাম চড়ছে ১৫শ’ রুপির কাছাকাছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

গোলাপের কাঁটায় রক্তাক্ত প্রেমিকের পকেট

আপডেট টাইম : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮