ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মৃত হাজীর পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৩৫ বার

সৌদি আরবের মক্কায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। শেষ খবর অব্দি ১০৭ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৫০৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের শিল্পশহর আসানসোলের এক ব্যক্তিও রয়েছেন।

জখম হয়েছেন এ রাজ্যের আরো ২ বাসিন্দা। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২ ভারতীয় মারা গেছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেলে মক্কার সব থেকে বড় মসজিদের (গ্র্যান্ড মস্ক) ছাদে একটি ক্রেন ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে৷ আগামী ২১ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীরা আসার আগে সৌদি আরব প্রশাসন ধর্মস্থলটির সম্প্রসারণ করছিল৷

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে ১০ লাখ টাকা দেয়া হবে। বিমার আওতায় মিলবে আরো ৩ লাখ টাকা। যে দু’জন আহত হয়েছেন তাদের চিকিত্‍‌সার জন্যও ১ লাখ টাকা করে দেবে রাজ্য।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঝড়ো হাওয়ার জন্যই নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনটি ভেঙে পড়ে৷ অসামরিক প্রতিরক্ষা দন্তর অবশ্য আগেই ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল৷

সোশ্যাল মিডিয়াতে আসা ছবিতে দেখা যাচ্ছে, স্ফটিকের মেঝেতে পড়ে আছে রক্তে ভেজা অজস্র মৃতদেহ৷ ঘটনাস্থলে এরই মধ্যে পৌঁছে গেছেন স্বাস্থ্য ও উদ্ধারকর্মীরা৷

মসজিদে নির্মাণ-সংক্রান্ত কাজ চলায় বিভিন্ন দেশের হজ যাত্রীদের সংখ্যার কোটা কমিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ৷ ৮৮ একর আয়তনের এই প্রার্থনাস্থল ২৪ ঘণ্টাই খোলা থাকে৷

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জীবনে অন্তত একবার এখানে আসা অবশ্য কর্তব্য৷ গত বছরই নিরাপত্তার কারণে সৌদি প্রশাসন হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা শুরু করে৷

২০০৬ সালে এই প্রাঙ্গণেই পদপিষ্ট হয়ে মারা যান ৩৫০ জন৷ ২০০৪-এ একইভাবে মারা যান ২০০ জন৷ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মৃত হাজীর পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে ভারত

আপডেট টাইম : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫