ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সেই কিশোরী নিজেই থানায় গিয়ে বিয়ে ভাঙল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাবা-মা বিয়ে ঠিক করেছেন। কিন্তু বিয়েতে রাজি নয় মেয়েটি। উপায় না দেখে বিয়ে পাকার দিনই বাড়ি থেকে পালাল নাবালিকা পাত্রী। এরপর সোজা থানায়। অবশেষে মেয়েটির বাবা–মাকে ডেকে পাঠিয়ে বিয়ে বন্ধ করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, খড়ার পুরসভার ১০নং ওয়ার্ডের উদয়গঞ্জে দিনমজুর জয়দেব মালিকের মেয়ে সরস্বতীর বিয়ে ঠিক হয়েছিল এক যুবকের সঙ্গে। দেখাশোনা পর্বের পর রোববার বিয়ের দিনক্ষণ ঠিক করতেই পাত্রপক্ষ থেকে কয়েকজন এসেছিলেন তাদের বাড়িতে। কিন্তু বিয়েতে মত ছিল না সরস্বতীর। তার ইচ্ছে পড়াশোনা করার। বাবা-মাকে তার ইচ্ছার কথা জানিয়েও লাভ হয়নি। উপায় না দেখে বিয়ে পাকা করার দিনই বাড়ি থেকে পালিয়ে যায় মেয়েটি।

থানায় গিয়ে পুলিশের কাছে নিজের ইচ্ছার কথা জানায় সে। পরে থানায় মেয়েটির বাবা-মাকে ডেকে পাঠানো হয়। পুলিশ বোঝানোর পর তারা মেয়ের বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সেই কিশোরী নিজেই থানায় গিয়ে বিয়ে ভাঙল

আপডেট টাইম : ০৪:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮