ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৮ ফেব্রুয়ারি আইন অনুযায়ীই রায় হবে বলে জানিয়েছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৬৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় আইন অনুযায়ীই হবে এবং আইনগতভাবেই তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রায় নিয়ে কোনো প্রোপাগান্ডা করার কোনো সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা ভাংচুর পছন্দ করে না। ৮ ফেব্রুয়ারি কোনো বিশৃঙ্খলা হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুশল বিনিময়কালে শফী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি আস্তানা বলেছেন, প্রকৃতপক্ষে তারা নিজেরাই জঙ্গি। এ সময় কারা এমন কথা বলেছেন, তা জানতে চান মন্ত্রী। তবে সুনির্দিষ্ট করে কারও কথা বলেননি আহমদ শফী। এ সময় মন্ত্রী আগামী সংসদ অধিবেশনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (মান) বিল উত্থাপন করা হবে বলে জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে হেফাজত আমিরের কাছে আসেননি, এসেছেন দোয়া নিতে।

এর আগে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে এর একটি ছাত্রাবাসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সরাসরি আহমদ শফীর কক্ষে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন। আলাপচারিতা শেষে আহমদ শফী দেশ, সরকার ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময়

আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, আবু রেজা নদভী এমপি, ডিআইজি মনিরুজ্জামান মনির, চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন প্রমুখ।

এদিকে ফটিকছড়ি প্রতিনিধি জানান, এদিন উপজেলার নানুপুরে জামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলাম জঙ্গিবাদ ও মানুষ হত্যাকে সমর্থন করে না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্তমানে দেশি-বিদেশি চক্রান্তে ধর্মের লেবাসে জঙ্গিবাদ সৃষ্টি ও মানুষ হত্যা করে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৮ ফেব্রুয়ারি আইন অনুযায়ীই রায় হবে বলে জানিয়েছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮