ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

বাঁধ ভেঙ্গে ফসলের কিছু হলে পিআইসিদের ছাড় দেয়া হবে না : কামরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরের বাঁধ নির্মাণে পিআইসি ও ঠিকাদারদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও বাঁধ নির্মাণে দায়িত্বে অবহেলার কারণে বিগত দুবছর ধরে বাঁধ ভেঙ্গে কৃষকের সোনালী ফসল চোখের সামনে তলিয়ে যায়। এ বছরও যদি পিআইসিদের হাওরের বাঁধ নির্মাণে কোন ধরনের অবহেলা ও দুর্নীতি করার চিন্তা থাকে সেটা মন থেকে বাদ দিয়ে কিভাবে কৃষকের ফসল ঘরে তোলা যায় সে চিন্তা করতে হবে। পিআইসিদের অবহেলায় ফসল গেলে এবার তাদের ছাড় দেওয়া হবেনা।

গতকাল শনিবার দিনব্যাপী মাটিয়ান হাওরের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন শেষে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের আলমখালী বাঁধ দেখতে গিয়ে হাওরে বাঁধ নির্মাণে দায়িত্বপ্রাপ্ত পিআইসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এ সময় তিনি পিআইসিদেরকে হুশিয়ারি দিয়ে আরো বলেন, চলতি বছরও যদি দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যায় তাহলে এ অঞ্চলের কৃষক জনতা আপনাদের কোন রকম ছাড় দিবে না, তাই সঠিক সময়ের মধ্যে নিয়ম মেনে বাঁধগুলো তৈরী করার চেষ্ঠা করুন।

বাঁধ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী,উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি সাবেক অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, সংগঠনের সাধারন সম্পাদক বাহা উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

বাঁধ ভেঙ্গে ফসলের কিছু হলে পিআইসিদের ছাড় দেয়া হবে না : কামরুল

আপডেট টাইম : ০৩:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮