ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি ছাড়া নির্বাচন হয় কী করে? কখনই না। অবশ্যই রাজনৈতিক অঙ্গণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বিএনপি। তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এটা আগেও বলেছি, এখনও বলছি।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা আজ (০২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের একথা বলেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। মামলা হলে তা কোর্টের ব্যাপার। আইনের ব্যাপারে তো আমাদের বলার কিছু নেই।

কেএম নুরুল হুদা বলেন, আমরা সব সময় বলছি নিরপেক্ষ থাকবো। সব দল একই সুযোগ-সুবিধা পাবে। তবে নির্বাচনী মাঠে কোন দল কী প্রচারণা করবে তা তাদের বিষয়। আমরা সব সময় বলছি সব দল নির্বাচনে আসুক। আমরা অনুরোধ করছি।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের মন্ত্রী-এমপিরাও বিভিন্ন বক্তব্যে বলছেন, জানুয়ারির আগে অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন হবে।

সিইসি কেএম ‍নুরুল হুদা বলেন, ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করলে আবদুল হামিদকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না : সিইসি

আপডেট টাইম : ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮