ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ দুপুরে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া এ বিচারপতি ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।

১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকা অবস্থায় ২০০১ সালের ২২ ফ্রেব্রুয়ারি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন

আপডেট টাইম : ০৩:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮