ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিন দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন। সকাল ৯টার দিকে তাকে বহনকারী একটি প্লেন জাকার্তার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে উইদোদোকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা।

এর আগে গত শনিবার বিকেলে ঢাকায় আসেন উইদোদো। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন উইদোদো।

তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা। এরমধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি ও মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

আপডেট টাইম : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮