ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলুর ক্ষতি পোষাতে কৃষকের আগ্রহ ভুট্টা চাষ করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
  • ৯৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ গোলাম হোসেন (৭৫) পেশায় কৃষক। বাড়ি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপির নাগেরহাটে। প্রতি বছরই তিনি কমপক্ষে ১০-১৫ বিঘা জমিতে আলু চাষ করতেন। জমি থেকে আলু উত্তোলনের পর সেগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখতেন। কিন্তু গত বছর আলুর দাম না থাকায় কোল্ড স্টোরেজ থেকে তিনি আলু উত্তোলন করেননি। সব মিলিয়ে তার আলু চাষে ব্যাপক লোকসান হয়েছে।

তাই এ বছর তিনি আলু চাষ না করে ভুট্টা চাষ করেছেন। সরেজমিনে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমিতে ভুট্টা চাষ বেশি করেছেন কৃষকরা। কৃষকরা যে জমিতে আলু চাষ করতেন সেই জমিতে দেখা গেলো ভুট্টার চাষ। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি ও খরিপ দুই মৌসুম মিলিয়ে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় দ্বিগুণ। তবে কৃষি অফিস বলছে, ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা আরও ছাড়িয়ে যেতে পারে।

পৌর শহরের আলু চাষি পিপুল মিয়া (৩৫) জানান, লোকসানের আশঙ্কায় ২ বিঘা জমির আলু না তুলে ট্রাক্টর দিয়ে চাষ করেছি। এখন ওই জমিতে ভুট্টা চাষ করে আলুর ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও জানান, আলু চাষে প্রচুর খরচ, আবার উৎপাদন অনুযায়ী আলুর দাম না থাকা, আলুতে নানা ধরনের রোগের কারণে কৃষকরা আলু চাষে উৎসাহ হারিয়ে ফেলছে।

পৌর শহরের অপর আলু চাষি লাভলু মিয়া (৩৮) জানান, অনেকেই কোল্ড স্টোরেজ থেকে বাধ্য হয়ে আলু তুলে পরে কম দামে গো-খাদ্য হিসেবে বিক্রি করেছে।

কথা হয় রামনাথপুর ইউপির কিসমত ঘাটাবিল গ্রামের কৃষক মামুন মিয়ার (৪৫) সঙ্গে। তিনি জানান, গত বছর আমি ৪ বিঘা জমিতে আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই এবার আলু চাষ না করে ভুট্টার চাষ করেছি।

তিনি আরও জানান, আলু চাষ করতে অনেক টাকা লাগে সে তুলনায় ভুট্টা চাষে তেমন খরচ নেই, লাভও বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আলুর ক্ষতি পোষাতে কৃষকের আগ্রহ ভুট্টা চাষ করেছেন

আপডেট টাইম : ০৩:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮