ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করে সফলতা পেয়েছেন কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৫৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মাগুরায় এবার কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করে সফলতা পেয়েছেন কৃষকরা। জেলার চার উপজেলায় এ পদ্ধতিতে কম খরচে মানসম্পন্ন বোরো ধানের চারা উৎপাদনে সফল হয়েছেন তারা।

চারার কোনো সংকট না থাকায় আসন্ন বোরো মৌসুমে অধিক ফলনের আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। স্থানীয় কৃষিবিভাগের পরামর্শে আঠারোখাদা, মঘি, আঙ্গারদাহ, শেখ পাড়া, শালিখার শতখালী, রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় কৃষকরা এবার কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন। পেয়েছেন সফলতাও।

মঘি এলাকার কৃষক সেলিম শেখ জানান, অতীতে তারা নিজেদের ইচ্ছেমতো যেখানে সেখানে বীজতলা তৈরি করতেন। বর্তমানে পাঁচজন কৃষক একত্রে কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন। এতে খরচ যেমন কম হচ্ছে। তেমনি চারার মান ভাল হয়েছে।

আরেক কৃষক মোখলেসুর রহমান জানান, কমিউনিটি পদ্ধতিতে চারা উৎপাদন করে তিনি ভাল মানের চারা পেয়েছেন।এবার চারার সংকট না থাকায় অতীতের তুলনায় অধিক জমিতে ধানের আবাদ করতে পারবেন তিনি।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন জানান, এ বছর সদর উপজেলায় ৩৪টি কমিউনিটি বীজতলাসহ চার উপজেলায় দুই শতাধিক কমিউনিটি ও আদর্শ বীজতলা তৈরি করা হয়েছে। এতে করে সবদিক দিয়ে কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করে সফলতা পেয়েছেন কৃষকরা

আপডেট টাইম : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮