ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

গদি টেকাতেই চাকরিজীবীদের বেতন বৃদ্ধি : শাহ মোয়াজ্জেম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৮৮ বার

গদি টেকাতেই ১৬ কোটি মানুষকে জিম্মি করে বেতন বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কর্মজীবী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এ সমাবেশের আয়োজন করে।

মোয়াজ্জেম হোসেন বলেন, মার্কিন গবেষণায় শেখ হাসিনার জনপ্রিয়তা নাকি বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে গোপালগঞ্জ আসনে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জামানত হারাবেন।

দেশের ইজ্জত নিয়ে প্রধানমন্ত্রীর সোনার ছেলেরা ছিনিমিনি খেলছে দাবি করে তিনি বলেন, এ সোনার ছেলেরা হত্যা, গুম, নারী নির্যাতন এমন কোনো জঘণ্য কাজ নেই যা করেনি।

এ সময় তিনি তারেক জিয়াকে বাংলাদেশের আরেক জিয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, তারেক রহমান দেশে আসবেন, কেউ ঠেকাতে পারবে না। দেশের মানুষ তার অপেক্ষায় রয়েছে।

এসময় তিনি জীবনের শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তিনি আপসহীন নেত্রী। অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথানত করেন না। ভারতের কাছে বিক্রি হওয়ার মতও নেত্রী নন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড.আহমেদ আজম খাঁন, জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

গদি টেকাতেই চাকরিজীবীদের বেতন বৃদ্ধি : শাহ মোয়াজ্জেম

আপডেট টাইম : ১১:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫