ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্বে যা কিছু ভালো, সুন্দর, সবই মেয়েদের জন্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৭৭ বার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডকে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে বর্তমানে তুমুল আলোচনার পাত্রীতে পরিণত হয়েছেন। এই মুহূর্তে রোম্যান্টিক বিনোদনমূলক ছবি “কাট্টি বাট্টি”র প্রচারে ব্যস্ত তিনি। আর তখন এমনই এক মন্তব্য করে আবার আলোচনায় আসেন জাতীয় পুরষ্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, ‘বিশ্বে যা কিছু ভালো, সুন্দর, সবই মেয়েদের জন্যে’।

সম্প্রতি “কাট্টি-বাট্টি” সিনেমার প্রচার উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রী কঙ্গনা এবং ইমরান খান। সেখানে পড়ুয়াদের দৃষ্টিভঙ্গি, বন্ধুত্ব, ভালোবাসা নিয়ে টিপস্ দেন তারা। ওই অনুষ্ঠানেই কঙ্গনা বলেছেন, প্রেমের ক্ষেত্রে কখনও কখনও প্রেমিকদের “কাব্যিক” হওয়া উচিৎ।

কলেজের পড়ুয়ারাও তাদের সান্নিধ্য পেয়ে খুবই খুশি। তারা ছোট ছোট চিরকুটে বার্তা লিখে সেগুলি বিশদে তাদের ব্যাখ্যা করতে বলে। এমনই একটি কার্ডে লেখা ছিল “উই আর জাস্ট ফ্রেন্ড”। কঙ্গনা সেটির ব্যাখ্যা করে বলেন, এই কথার অর্থ তোমাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু এখনও ভাবনার পর্যায়ে আছে। এরকমই বিভিন্ন চিরকুটের ব্যাখ্যা দেন তারা।

ওই কলেজে ছবির প্রচারে গিয়ে ভালোবাসার সম্পর্ক নিয়েও নিজের মত ভাগ করে নেন তিনি। ছেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনও মেয়ের সঙ্গে সম্পর্ক থাকলে, ছেলেদের অবশ্যই “কাব্যিক” হওয়া প্রয়োজন। কারণ, এ বিশ্বে যা কিছু ভালো, সুন্দর, সবই মেয়েদের জন্য। অর্থাত, রমণীদের জন্যই সবকিছু রমণীয়।

প্রসঙ্গত, কঙ্গনা অভিনীত “কাট্টি বাট্টি” ছবিটিও একটি ভালোবাসার গল্প। যেখানে সম্পর্কের গভীরতার কথা বলা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে নিখিল আদবানী পরিচালিত এই সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিশ্বে যা কিছু ভালো, সুন্দর, সবই মেয়েদের জন্য

আপডেট টাইম : ১০:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫