ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

আলুর চাষে বিপর্যয় পড়েছেন কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মৌসুমে বড় ধরনের ফলন বিপর্যয়ে পড়েছেন নওগাঁর আলু চাষিরা। এরই মধ্যে ব্যাপকহারে আলু তোলা শুরু হলেও হাসি নেই কৃষকের মুখে। কারণ আলুর গায়ে দাগ আর পচন দেখা যাচ্ছে, সঙ্গে ফলনও হয়েছে অনেক কম। কৃষি বিভাগের দাবি বন্যা আর বৃষ্টির প্রভাবই এমনটি হয়েছে।

কৃষকরা জানান, এ বছর জেলায় কাঁঠিলাল, হলেন্ডারসহ প্রায় ৬ জাতের আলু চাষ হয়েছে। কিন্তু ক্ষেত থেকে আলু তোলার পর আলুর গায়ে কালো দাগ আর পচন দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এ মৌসুমে বিঘাপ্রতি সাধারণত ৬০ মণ আলু হওয়ার কথা। কিন্তু তা কমে গড়ে ফলন হচ্ছে ৩০ মণ পর্যন্ত। এমন জমিও আছে যেগুলোতে বিঘাপ্রতি ১০ মণ আলু উৎপাদন হয়েছে।

Related image

গত মৌসুমে এ অঞ্চলের যেসব কৃষক কোল্ড স্টোরেজে আলু রেখেছিলেন লোকসানের কারণে তাদের বেশিরভাগই এখনও আলু বের করতে পারেননি। কারণ ৫০ কেজির প্রতি বস্তা আলু রাখার জন্য কৃষকদের খরচ দিতে হয় ৭শ‘ টাকা। কিন্তু এখন আলু নিতে গেলে দিতে হবে ১ হাজার টাকা পর্যন্ত। যার বিপরীতে বাজারে আলুর দাম প্রতি মণ সাড়ে ৬’শ টাকা পর্যন্ত। অর্থাৎ এ অবস্থায় আলু নিতে গেলে লোকসান হবে সাড়ে ৩শ’ টাকা পর্যন্ত।

মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে আলু চাষি হাওর বার্তাকে জানান, মোট তিন বিঘা জমিতে আলু চাষ করেছি। এ বছর আলুতে লাভ হবে না। বিঘাপ্রতি ৬০ থেকে ৭০ মণ আলু উৎপাদনের আশা করা হলেও তা পাওয়া যাচ্ছে না। একে তো আলুর ফলন কম তারপর আবার গায়ে দাগ আর পচন দেখা দিয়েছে। সব মিলিয়ে এবার আলুতে খুব লোকসান হবে। এভাবে যদি প্রতি বছর আলুতে লোকসান হয়। তাহলে চাষিরা আর আলু চাষ করতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

আলুর চাষে বিপর্যয় পড়েছেন কৃষকরা

আপডেট টাইম : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮