ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষা করতে কৃষি বিভাগ পরামর্শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
  • ৫৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় নওগাঁয় বোরো বীজতলা নষ্ট ও আলুক্ষেতে মড়ক ধরেছে। কৃষকরা ফসল রক্ষায় নানা প্রদক্ষেপ নিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা কাজে আসছে না। এতে ফসলে বড় ধরনের ক্ষতির আশংকা দেখা দিয়েছে। প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষা করতে কৃষি বিভাগ পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছে।

নওগাঁয় ভোর থেকে ঘন কুয়াশায় পথঘাট ঢেকে থাকছে। গত এক সপ্তাহ ধরে চলা এমন আবহওয়ার কারণে  বোরো বীজতলার ধানের বীজ হলুদ হয়ে মরে যাচ্ছে। এছাড়া আলু ও পিয়াজ ক্ষেতে দেখা দিয়েছে মড়ক। পর্যাপ্ত আলো না পাওয়ায় আলুপাতা কুকড়ে গিয়ে গাছ মরে যাচ্ছে। কৃষক ফলন রক্ষায় ছত্রাকনাশক প্রয়োগ করছে।

নওগাঁ সদর উপজেলার ঠেংভাংগা মোড় এলাকার কৃষক ছহির উদ্দিন, রমজান আলী বলেন, টানা শৈত্যপ্রবাহ হচ্ছে। এর ফলে প্রায় ১০ কাঠা পরিমান বোরো বীজতলার বীজ হলুদ হয়ে মরে যেতে বসেছে।

ঘন কুয়াশা ও ঠান্ডায় ফসলের ক্ষতি ঠেকাতে কৃষক বেলা বাড়ার সাথে ফসল পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়লেও দেখা মিলছে না রোদের। এ অবস্থায় ফসলের ক্ষতি বাড়ার আশংকা কৃষকের। বিশেষ করে পিয়াজ ও আলু ক্ষেত নিয়ে বেশি চিন্তিত কৃষক।

নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার মজিবর রহমান বলেন চলমান এ আবহাওয়ায় আলু ও পিয়াজ ক্ষেতে মেনকোজেভ ও মেটালেক্স গ্রুপের ঔষুদ প্রয়োগের কিছুটা ভাল ফল পাবে কৃষক।

চলতি মৌসুমে জেলায় ২৮ হাজার ৫শ হেক্টর জমিতে আলু, ৮শ হেক্টর জমিতে পিয়াজ চাষ এবং ৭ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করেছে কৃষক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষা করতে কৃষি বিভাগ পরামর্শ

আপডেট টাইম : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮