ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগাম আবাদে নেমেছে কৃষকেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃষকেরা আগাম ইরি-বোরো চাষে নেমেছে। উপজেলায় ৪৭ হাজার ৬ শ’ ৮৭ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২ হাজার ৭ শ’ হেক্টর জমি আগাম চাষ করে চলতি ইরি-বোরো মৌসুমে ১০ হাজার ৫ শ’ ৫০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষে আওতায় রয়েছে।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে বোরো মৌসুমে গত বছরের চেয়ে এবছর ৮ হেক্টর জমি কম চাষের লক্ষ্যমাত্রা নিয়েও গত বছরের চেয়ে এবছর উৎপাদন বেশী ধরা হয়েছে ১৫ হাজার ৬ শ’ ৬৩ মেট্রিক টন চাল। সূত্র মতে, চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে উচ্চ ফলনশীল ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ হেক্টর ও হাইব্রিড ধানের চাষ হবে ৭ হাজার ৫ শ’ হেক্টর। এরমধ্যে চাষীরা আগাম চাষ করেছেন উফশী ৬ শ’ হেক্টর ও হাইব্রিড ২১ শ’ হেক্টর জমি।

এবছর মৌসুমের শুরুতে টানা এক সপ্তাহের ভারী বর্ষণে ভেরীবাঁধের অভ্যন্তরে পানিবদ্ধ জমিতে আরও পানি বৃদ্ধি হওয়ায় আগাম চাষ বিলম্ব হয়ে গত বছরের তুলনায় কম হয়েছে।

জানুয়ারি মাসের মধ্যে জমিতে ধানের চারা রোপন সম্পন্ন হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের মত এবছরও বাম্পার ফলন হবে বলেও আশা করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আগাম আবাদে নেমেছে কৃষকেরা

আপডেট টাইম : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮