ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সাধারণ সম্পাদক শামীম আল রাজী আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্থানীয় সরকার ফোরামের সভাপতি, নাটোরের সিংড়া পৌরসভার তিন বারের মেয়র ও সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল রাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শামীম আল রাজী এক ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মরহুমের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ত্যাগী এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি সাধারণ সম্পাদক শামীম আল রাজী আর নেই

আপডেট টাইম : ০৩:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮