ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইরি-বোরো ধানের চাষের ব্যস্ত কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কৃষকরা। আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীত উপেক্ষা করে এ চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা। ইরি-বোরো চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এ দুই মাস বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়।

চারা রোপণে এসময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারে না। তাই সারাদেশের মত নরসিংদীর কৃষকরাও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় নরসিংদীতে এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি। কালবৈশাখীর কবল থেকে নিরাপদে ধান ঘরে তোলার জন্য নরসিংদীর কৃষকরা এবার আগাম বীজতলা তৈরি করেছিলেন।

তাই রোপণও শুরু হয় অন্যান্য বছরের তুলনায় অনেকটা আগে। জেলা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় এ বছর প্রায় ৯০ হাজার ১১২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ইরি-বোরো ধানের চাষের ব্যস্ত কৃষকরা

আপডেট টাইম : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮