ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৪৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ আর নেই। গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ধীরাজ কুমারের ভাগিনী জামাই নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার তার শ্বাসকষ্ট হতে থাকলে ল্যাবএইডের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল বিকেলের দিকে তার অবস্থর অবনতি হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ধীরাজ কুমারের শেষকৃত্যের বিষয়ে কিছু জানাননি নৃপেন্দ্র চন্দ্র। ধীরাজ কুমার ১৯৪৫ সালের ৯ জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে  জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালে পুর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়া ধীরাজ কুমার ২০০৬ সালে ইয়াজ উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন।

ধীরাজ কুমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওই বছরই তিনি নোয়াখালী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে চাকরিতে যোগ দেন।

১৯৬৯ সালে পুর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের মাধ্যমে সরকারি চাকুরিতে যোগ দেন এবং পাবনা ও পটুয়াখালী জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে বৈদেশিক বাণিজ্য বিভাগে সেকশন অফিসার হিসেবে নিয়োজিত হন। ১৯৭৮ সালে গাজীপুর মহকুমার প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০-৮১ সালে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮১ সালে সিনিয়র পলিসি পুলের সদস্য হিসেবে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিভাগের উপসচিব (সমন্বয়) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮-৯৯ সাল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব থাকা অবস্থায় ২০০৩ সালে দীর্ঘ ৩৪ বছর সরকারি চাকরি থেকে অবসরে যান ধীরাজ কুমার। তার সম্পাদিত ১২টি বই প্রকাশ পেয়েছে। যার মধ্যে ভ্রমণকাহিনী, প্রবন্ধ সংগ্রহ, উপন্যাস উল্লেখযোগ্য। তিনি নিয়মিত কলাম লেখক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ আর নেই

আপডেট টাইম : ১২:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮