ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ এলাকায় সমাবেশে, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষেধাজ্ঞা জারি করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন চলাকালীন ওই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন। আজ দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান জানান, আগামী রোববার থেকে অধিবেশন শুরু হবে। মূলত নিরাপত্তা এবং জনগণের সার্বিক বিষয় চিন্তা করেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৬ জানুয়ারি রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ করা যাবে না। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে।

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল,

রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদ এলাকায় সমাবেশে, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষেধাজ্ঞা জারি করেছে

আপডেট টাইম : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮