ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১২৪ পৌরসভা ও ইউপিতে পরিষদে আজ নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৩৮১ বার
হাওর বার্তা ডেস্কঃ দেশের ১২৪টি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে সাধারণ, স্থগিত ও উপনির্বাচন আজ। এছাড়া একটি জেলা পরিষদের ২টি ওয়ার্ডে সাধারণ ও ১টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। শুধু জেলা পরিষদে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট দেবেন জনপ্রতিনিধিরা।
ইসিসূত্রে জানা গেছে, ৯টি পৌরসভায় ৬টিতে সাধারণ, ৩টিতে উপনির্বাচন এবং ১১৫টি ইউপিতে ৩৭টিতে সাধারণ-স্থগিত ও ৭৮টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে, আইন- শৃঙ্খলা বাহিনীও মাঠে রয়েছে।
এদিকে সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও ৪টি ইউপিতে বিভিন্ন পদে ভোট হচ্ছে আজ।
যে পৌরসভাগুলোতে আজ সাধারণ নির্বাচন সেগুলো হলো বোদা, বনপাড়া, আলফাডাংগা, বকশিগঞ্জ, বাঘা ও বিরল। এছাড়া উপনির্বাচন হবে মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায়। এছাড়া নোয়াখালী জেলা পরিষদে নির্বাচন হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের ১২৪ পৌরসভা ও ইউপিতে পরিষদে আজ নির্বাচন

আপডেট টাইম : ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭