ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ১১ মন্ত্রণালয়। আজ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ স্বাক্ষর হয়।

মন্ত্রণালয়গুলো হল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে পার্টনারশিপ বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে ভূমিকা রয়েছে তা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করাও এর উদ্দেশ্য।

অনুষ্ঠানে নাছিমা বেগম বলেন, প্রযুক্তির নেতিবাচক ব্যবহার ও কিছু বিকৃত মানসিকতার মানুষের কারণে আপাতত মনে হচ্ছে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়ে গেছে। মূলত তা নয়। এখন সহিংসতার রিপোটিং বেশি হচ্ছে এবং প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের কারণে এই সহিংসতার ধরন ও ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারী নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা

আপডেট টাইম : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭