ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবাদি জমিতে গন্ধক দস্তার ও জৈব পদার্থের ব্যাপক ঘাটতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৬৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মেহেরপুরে আবাদি জমিতে গন্ধক দস্তা ও জৈব পদার্থের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ফলে এখানকার জমির ফলন শতকরা ২০ভাগ থেকে ২৫ ভাগ হ্রাস পেয়েছে। জমির উৎপাদন বৃদ্ধিতে কৃষকরা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ ও মাটি বিশেষজ্ঞদের তথ্যে জানা যায়, মেহেরপুরের একই জমিতে ফসলের চাষ ও সুষম সার ব্যবহারের পরিবর্তে নাইট্রোজেন বা ইউরিয়া সার অতিমাত্রায় প্রয়োগ করায় আবাদি মাটিতে জৈব পদার্থ ও দস্তার ঘাটতি দেখা দিয়েছে।

মাটি বিশেষজ্ঞদের মতে মাটিতে জৈব পদার্থ গন্ধক ও দস্তার ঘাটতিজনিত কারণে শস্যের ফলন শতকরা ২০-২৫ ভাগ হ্রাস পেতে পারে।

গন্ধক বা সালফারের ঘাটতিযুক্ত জমি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এমতাবস্তায় কৃষকদের দুর্ভাবনা বেড়েছে। জেলার সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার আবাদি জমিতে  গন্ধক ও দস্তার ঘাটতি ধরা পড়েছে। চলতি মৌসুমে কৃষকরা কৃষি বিভাগের সহায়তায় গন্ধক ও দস্তার ঘাটতি পূরনে পদক্ষেপ নিয়েছে। সূত্রটি আরো জানায়, গাছ বা শস্যের অত্যাবশ্যকীয় ১৭টি পুষ্টি উপাদনের মধ্যে ১৪টি উপাদান মাটি থেকে গাছ গ্রহন করে। কিন্ত মাটিতে শস্যের চাহিদামত পুষ্টি উপাদানের অভাব হলে  গাছ অপুষ্টিতে ভোগে এবং ফলন কম হয়।

আর মাটিতে ভৌত রাসায়নিক ও জৈবিক গুনাবলী ফসল উৎপাদনের উপযোগী হলে শস্যের ফলন ও উৎপাদন বৃদ্ধি পায়। মেহেরপুর জেলায় ভুমি রয়েছে ৭০হাজার ৮৭৫ হেক্টর। এর মধ্যে ফসলি জমি ৫৬ হাজার ৬৬ হেক্টর। এসব জমির অধিকাংশ এলাকায় গন্ধক ও দস্তার ঘাটতি হওয়ায় জমির উর্বরা শক্তি কমে গেছে। এতে চাষীরা জমিতে অধিক ফলন ফলতে বিকল্প ব্যবস্থা গ্রহন করেছে। ব্লক এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আবাদি জমিতে পরিমান মত সার প্রয়োগ করে ফসল উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আবাদি জমিতে গন্ধক দস্তার ও জৈব পদার্থের ব্যাপক ঘাটতি

আপডেট টাইম : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭