ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বীর মুক্তিযুদ্ধা সেনাদের সম্মান করতে হবে : তাজুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, যাদের জন্য আমরা এতো সুন্দর জীবনযাপন করছি। বিশ্বের দরবারে পুরিচিত লাভ করছি সেই সকল বীর সেনাদের সম্মান দিতে হবে।

আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বেনিনে শহীদ ১৫ জন বীর সেনাকর্মকর্তার ১৪ তম মৃত্যুবার্ষিকী ও বিশ্বশান্তি সেনা দিবস উপলক্ষে ‘হৃদম কালচারাল সোসাইটি’ আয়োজিত বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদান শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বি তাজুল ইসলাম বলেন, আমাদের দেশ ও সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আমাদের দেশের বীর সেনারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ২০০৩ সালে বেনিনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের ১৫ জন চৌকশ বীর সেনারা শহীদ হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত জাতিসংঘের মিশনে শান্তি প্রতিষ্ঠা করতে ১৩৫ জন সেনাকর্মকর্তার শহীদ হয়েছেন। তাদের প্রত্যেককেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা দরকার।

তিনি আরো বলেন, হৃদম কালচারাল সোসাইটির এরকম উদ্যোগ শহীদ সেনাকর্মকর্তাদের অমর রাখতে সহযোগীতা করবে।

এসময় শহীদ সেনা কর্মকর্তাদের জন্য স্মৃতিসৌধের ব্যবস্থা করার দাবি তোলেন বক্তারা।

আলোচনায় হৃদম কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা  পরিচালক মেজর (অব.) আমীন আহমেদ আফসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত এম ওয়াহিদুর রহমান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখর্জী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের বীর মুক্তিযুদ্ধা সেনাদের সম্মান করতে হবে : তাজুল

আপডেট টাইম : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭