ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

গ্রামের কৃষকদের মাঝে সাড়া ফেলেছে ‘সেরা’ জাতের বেগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৬৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শেরপুরে ‘সেরা’ জাতের বেগুন কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অন্যন্য জাতের বেগুনের চেয়ে এই বেগুনের ফলন অনেক বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামের কৃষক গেটকো এগ্রোভিশন লিমিটেডের সেরা জাতের বেগুন চাষ করে লাভবান হয়েছেন। একই জাতের বেগুন চাষ করে সফল হয়েছেন। বেগুন চাষী জানান, তিনি ১৮ শতাংশ জমিতে প্রথমে মরিচের আবাদ করেছিলেন।

কিন্তু মরিচ গাছ নষ্ট হওয়ায় ঐ জমিতে সেরা জাতের বেগুনের চাষ করেন। এ পর্যন্ত ঐ জমি থেকে তিনি ৩ বারে মোট ৩০ মণ বেগুন বিক্রি করে প্রায় ৩৫ হাজার টাকা আয় করেছেন। গাছের অবস্থা ভাল থাকলে ঐ জমি থেকে আরো ১শ’৫০ মণ বেগুন বিক্রির আশা করছেন।

সম্প্রতি শেরপুর উপজেলার গাড়িদহ ই্উনিয়নের বাংড়া গ্রামে গেটকো এগ্রো ভিশন লিমিটেড আয়োজিত হাইব্রিড বেগুন ‘সেরা’ জাতের সবজি প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে তিনি জানান, প্রতিটি বেগুনের ওজন প্রাং ৩শ’৫০ থেকে ৪০০ গ্রাম। বেগুনে বীজের পরিমান কম থাকায় খেতে সুস্বাদু। রং আকর্ষণীয় ও উজ্জ্বল থাকায় বাজারে বেশ চাহিদা থাকে। অন্যান্য জাতের চেয়ে ফলন বেশী এবং রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় কৃষকরা এ জাতের বেগুন চাষ করে অধিক লাভবান হতে পারে।

স্থানীয় কৃষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খাজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেরা জাতের বেগুনের উদ্ভাবক ও গেটকো এগ্রোভিশন লিমিটেডের প্রিন্সিপাল প্লান্ট ব্রিডার ও কৃষিবিজ্ঞানী এ জেড এম খোরশেদ আলম চৌধুরী বাবলা।

বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বীজ ডিলার পলাশ দত্ত, নার্সারী মালিক মোঃ হারেজ উদ্দিন, গেটকোর ট্রেনিং এন্ড প্রডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ শামীম আল মামুন, মার্কেটিং অফিসার মোঃ আল আমিন,মোঃ জাহিদুল হক, ও বেগুন চাষী।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খাজানুর রহমান জানান, সরকারের পাশাপাশি বে সরকারি সংস্থা গুলো দেশের কৃষি ক্ষেত্রে গবেষণা করে নতুন নতুন উন্নত ও উচ্চ ফলনশীল জাতের ফসল উৎপাদন করছেন। হাইব্রিড ‘সেরা’ জাতের বেগুন তার মধ্যে একটি। এই জাতের বেগুন চাষ করে শেরপুর উপজেলার কৃষকরা লাভবান হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

গ্রামের কৃষকদের মাঝে সাড়া ফেলেছে ‘সেরা’ জাতের বেগুন

আপডেট টাইম : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭