ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আগাম জাতের শিম চাষ করে স্বাবলম্বী কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
  • ১৫৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ কম খরচে অধিক লাভ হওয়ায় শিম চাষে আগ্রহী হচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। এবার শিম চাষে ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় এখানকার কৃষকরা বেশ খুশি। আগাম জাতের শিম চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী। ফলে দিন দিন আগাম জাতে শিম চাষে এখানকার কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় চলতি মৌসুমে আগাম জাতের শিমের চাষ হয়েছে ৪শ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৪শ টন।

অল্প খরচে অধিক লাভ হওয়ায় তিনি এবার ১ বিঘা জমিতে শিম চাষ করেছেন। একদিকে শিমের বাম্পার ফলন অন্যদিকে বাজারে ভাল মূল্য পাওয়ায় তিনি সন্তুষ্ট। এ ছাড়া জেলার কালাই উপজেলার মোলামগাড়ীহাটের শফিকুল, পাঁচবিবি শিমুলতলী বাজারের নজরুল ইসলাম, সদরের নতুনহাটের তরকারি বিক্রেতা খায়রুলসহ জেলার অনেক শিম চাষী ও ব্যাবসায়ী জানান, হাইব্রিড জাতের শিম প্রতি মন ১২০০ টাকা ও দেশি জাতের শিম প্রতি মন ১ হাজার ৮ ’শ থেকে ২ হাজার টাকায় বাজারে বিক্রয় হচ্ছে।

শিম চাষে বিঘা প্রতি ৩/৪ হাজার টাকা খরচ হয় আর আগামী ২/৩ মাস এ শিম বিক্রি করে তারা আয় করবেন অন্তত ৮/১০ হাজার টাকা। এতে আশানুযায়ী মূল্য পাওয়ায় কৃষকদের হাড়ভাঙ্গা খাটুনির কষ্ট কিছুটা লাঘব হচ্ছে বলে জানান সদর উপজেলার জামালপুর গ্রামের শিম চাষী মহাতাব উদ্দিন, তেঘর বিশা গ্রামের নান্টু মিয়াসহ জেলার শিমচাষীরা। যদি আবহাওয়া ভাল থাকে তবে আরও বেশী ফুল ও ফল ধরবে, তাতে বাজার দর ঠিক থাকলে লাভের পরিমান আরো বাড়তে পারে বলে আশা করেন শিম চাষীরা।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায় জানান, জয়পুরহাটের মাটি সকল ফসলের জন্য উর্বর হওয়ায় এখাকার উৎপাদিত শিম উৎকৃষ্টমানের হয় বলে চাহিদাও বেশী থাকে বলে শিম চাষীরা রয়েছেন বেশ খোশ মেজাজে। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা আগাম জাতের শিমসহ বিভিন্ন শাক-সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন। এছাড়া গ্রামে-গঞ্জে পতিত জমিতে ও বাড়ির আশপাশে শিমের চাষ করে স্থানীয়রা বাড়তি রোজগার করেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আগাম জাতের শিম চাষ করে স্বাবলম্বী কৃষক

আপডেট টাইম : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭