ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের জানাজা কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান তিনি।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান হাওর বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর নামাজের জানাজার পর মরদেহ তার নর্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপজেলায় নেয়া হবে।

সেখানেই তার দাফন করা হবে বলে জানা গেছে। মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। তিনি আগস্ট মাস থেকে প্রোস্টেট গ্লাণ্ডের সংক্রমণে ভুগছিলেন এবং ১৩ ডিসেম্বর থেকে হাসপাতালের আইসিইউ-এর ১৬ নম্বর বেডে লাইফ-সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র ডা. এ এস এম রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

মন্ত্রী ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে মোট পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।

ছায়েদুল হক ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী এবং ১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও সক্রিয় ছিলেন এবং ১৯৭৩ সালে প্রথমবারের মতো নাসিরনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের জানাজা কাল

আপডেট টাইম : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭