ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় আলু ক্ষেতে পানি ছাড়া কেন্দ্র করে হামলা কৃষক আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুরে আলু ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানি ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাঈম মিয়া (৩০) নামে এক কৃষক আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরজামাই গ্রামে এ ঘটনা ঘটে। নাঈম কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসি জানায়, উপজেলার চরজামাই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে তামজিদ মিয়ার ক্ষেতের সাথেই একই গ্রামের আব্দুল মনছুরের ছেলে নাঈম মিয়ার আলু ক্ষেত রোপন করেছেন। গতকাল সারাদিনের বৃষ্টিতে এলাকার আলুক্ষেত পানিতে ভরে যায়। কে বা কাহারা তামাজদ মিয়ার আলু ক্ষেতে অন্য ক্ষেতের জমানো পানি ছেড়ে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে নাঈম মিয়া ও তামজিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঈম তার বাড়ি থেকে স্থানীয় বাজারে যাবার পথে ওৎ পেতে থাকা তামজিদ ও তার ভাই তৌহিদ মিয়া নাঈমের উপর অর্তকৃত হামলা চালায়।

এ সময় কোদালের কোপে নাঈম গুরতর আহত হয়। স্থানীয়রা নাঈমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে নাঈম কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে তাজিদ মিয়ার সাথে মোঠুফোনে বার বার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় আলু ক্ষেতে পানি ছাড়া কেন্দ্র করে হামলা কৃষক আহত

আপডেট টাইম : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭