ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুরের চকশিন নয়াকান্দী গ্রামে ৫ বিঘা পুকুরে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) প্রয়োগে বিভিন্ন জাতের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার রাতের কোন এ সময়ে দুষ্কৃতিকারীরা কীটনাশক প্রয়োগ করে এ ঘটনা ঘটায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাছচাষি লক্ষ্যি কান্তি বাড়ৈ।

এ ঘটনায় পুকুর মালিক মেরী বৈড়াগী বাদী হয়ে, মনোতোষ ব্যানার্জি, সবুজ বালা, শুশিল বাড়ই, অমিও বিশ্বাস, মার্গারেট বিশ্বাস, রিগান বিশ্বাস, শাকরিয় বৈরাগী, ননী গোলদারকে আসামী করে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুকুরের মালিক লক্ষ্যি কান্তি বাড়ৈ জানান, গভীর রাতে আমি আমার পুকুর পাড়ে লাইটের আলো দেখতে পাই। আমি বাইরে আসতে আসতে সে চলে যায়,অন্ধকার থাকায় আমি তাকে চিনতে পারি নাই। আমি কিছু বুঝতে না পেরে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে উঠে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়দের খবর দেই এবং তাদের সহযোগিতা নিয়ে মরা মাছ গুলো পুকুর থেকে তুলি।

ক্ষতিগ্রস্থ পুকুর মালিক মাছ চাষী লক্ষ্যি কান্তি বাড়ৈ ও মেরী বৈরাগী জানান, আমার পুকুরটিতে পোবা, টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের প্রায় ৯ প্রকারের মাছ চাষ শুরু করেছিলাম। কেউ প্রতিহিংসাবশত আমার ক্ষতিসাধনের জন্য আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত মুকসুদপুর থানার এসআই লাভলু মাতব্বর বলেন, মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত চলছে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ

আপডেট টাইম : ০৪:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭