ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

গরু আনতে মিয়ানমারে যাচ্ছেন বেপারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৬৫ বার

কোরবানির পশু আমদানিতে ভারতএর সীমান্তে কড়াকড়ির কারণে মিয়ানমারের দিকে ঝুঁকছেন বেপারীরা। কোরবানির ঈদ সামনে রেখে এক থেকে তিন দিনের টোকেন নিয়ে গরু আনতে মিয়ানমারে যাচ্ছেন বেপারীরা। এছাড়া অবৈধভাবেও গরু আনার খবর পাওয়া গেছে।
মিয়ানমারের গরুগুলো দেখতে অনেকটাই দেশীয় গরুর মতো। আবার দেশীয় গরুর মতো হলেও দাম অনেকটা ভারতীয় গরুর মতোই। ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় এ গরুর বিশেষ চাহিদা রয়েছে। এছাড়া মিয়ানমারের যেসব গরু বাংলাদেশে আসে সেগুলো বিভিন্ন পাহাড়ে ঘাস খেয়ে প্রাকৃতিক পরিবেশে বড় হয়। ফলে এসব গরুতে রোগব্যাধি দেখা যায় না।

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে বৈধভাবে গরু আমদানি করা হয়। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন চোরাই পথে প্রবেশ করছে মিয়ানমারের গরু। বিশেষ করে টেকনাফের শাহপরীর দ্বীপ, মিস্ত্রিপাড়া, নয়াপাড়া, সাবরুম, নাজিরপাড়া, জালিয়াপাড়া, উখিয়ার রেজু আমতলী, ফাঁড়িরখিল, বালুটিয়া এবং উখিয়া-নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় গুমধুমের তুমব্রুসহ আরও দু’একটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের গরু আসছে। এসব গরু এখনই বাজারে আনা হচ্ছে না। স্থানীয়ভাবে লালন-পালন করে মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছেন বেপারীরা। কোরবানির ঈদের দুই সপ্তাহ আগে পুরোদমে বাজারে আসতে শুরু করবে গরুগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

গরু আনতে মিয়ানমারে যাচ্ছেন বেপারীরা

আপডেট টাইম : ০৪:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫