ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে তিন তালাক বললেই তিন বছরের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে তিন তালাক আইনের বিল। আলোচনা, ভোটাভুটির পর সেটি পাস হলে, তৈরি হয়ে যাবে আইন। ইতিমধ্যেই এই তিন তালাক আইনের বিলের খসড়া তৈরি হয়ে গেছে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে সেটি। তাতে লেখা হয়েছে, আইন অমান্য করে তাৎক্ষনিক তিন তালাক দিলে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের কারাদণ্ড এবং তার সঙ্গে মোটা টাকা জরিমানা হবে।

তিন তালাক দেওয়া যেকোনও মুসলিম মহিলা আদালতের দ্বারস্থ হতে পারেন এবং এর জন্য নিজের এবং সন্তানদের ভরণপোষণের জন্য মোটা টাকা দাবি করতে পারেন। এমনকী অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তানের দায়িত্ব দাবি করতে পারেন। শুধু যে লিখিত আকারেই এর অভিযোগ করা যাবে এমন নয়। মৌখিক, লিখিত এবং ডিজিটাল যে কোনও উপায়ে দেওয়া তিন তালাকের ক্ষেত্রেই এই আইন বলবৎ হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

কয়েক মাস আগেই তিন তালাক বেআইনি বলে ঘোষণা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

তারপরেও একাধিক তিন তালাকের ঘটনা ঘটছে। সেই নির্দেশ যাতে কোনও ভাবেই কেউ অমান্য না করেন সেকারণেই এই শক্তপোক্ত আইন আনা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। লোকসভার দুই কক্ষে বিলটি পাস হলেই তিন তালাক আইন তৈরি হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে তিন তালাক বললেই তিন বছরের জেল

আপডেট টাইম : ১১:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭