ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মহিষের দাম ৯ কোটি, তবুও বিক্রেতার ‘না’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৬৯ বার

একটি মহিষের দাম ৯ কোটি টাকা উঠার পরেও বিক্রেতা অর্থ্যাৎ মহিষটির মালিক বিক্রি করতে রাজি হচ্ছেন না। ভারতের হরিয়ানায় ঘটেছে এমন ঘটনা। কারামভির সিং নামের ওই মহিষের মালিক তার ওই মহিষটির নাম রেখেছেন ‘যুবরাজ’।

ভারতের হরিয়ানার বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের এই মহিষকে দেখতেই ভিড় জমছে প্রায় প্রতিদিনই। এর ওজন এক হাজার চারশ কেজি। লম্বায় সে ১৪ ফুট আর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। ‘যুবরাজ’ মিরাটস অল ইন্ডিয়া ক্যাটেল শো-২০১৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ১৭ অক্টোবর দশজন পশু বিশেষজ্ঞের মনোনয়ন পেয়ে ‘যুবরাজ’ এবারের চ্যাম্পিয়ন হয়। ফলে স্বভাবতই খুশী ‘যুবরাজ’ এর মালিক কারামভির সিং।

কিন্তু কারামভির সিং যখন জানালেন, ‘যুবরাজ’কে চন্ডিগড়ের এক কৃষক প্রায় ৯ কোটি টাকা (৭ কোটি রুপি) দিয়ে কিনে নিতে চেয়েছিলেন। তিনি সেই প্রস্তাব স্রেফ নাকচ করে দিয়েছেন। তখন তো উপস্থিত জনতার চক্ষু চড়কগাছ! একটি গরুর দাম নয় কোটি টাকা পাওয়ার পরও মালিক বিক্রি করেননি? কেন? আর চন্ডিগড়ের ওই কৃষক-ই বা এত টাকা দিয়ে কেন ‘যুবরাজকে’ কিনতে চেয়েছিলেন?

‘যুবরাজের’ মালিক কারামভির সিং জবাব, ‘সন্তানতুল্য’ এই মহিষটি দিয়ে বছরে তার প্রায় ৫০ লাখ টাকা আয় হয়। আর সবকিছুই কি জীবনে টাকা দিয়ে মাপা যায়?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মহিষের দাম ৯ কোটি, তবুও বিক্রেতার ‘না’

আপডেট টাইম : ১০:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫