ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

পাবনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৫৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় পাঠক মেলা অনুষ্ঠিত হয়েছে । এর আগে ভালো কাজের অংশ হিসেবে পাবনা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে বন্ধুসভার সদস্যরা।

গত জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই পাঠক মেলার আয়োজন করে পাবনা বন্ধুসভা। এতে পাঠক, শুভানুধ্যায়ী, পত্রিকা পরিবেশক, সরবরাহকারীরা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে যারপরনাই খুশি এই শিক্ষার্থী। ছবি: হাসান মাহমুদ

পাবনা বন্ধুসভার সাবেক সভাপতি স্বাধীন মজুমদারের সঞ্চালনায় পাঠক মেলায় পাবনা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। এ ছাড়া বন্ধুসভার সদস্য জুয়েল কুমার ও আনোয়ার হোসেন কবিতা আবৃত্তি, শেখ তোজা ফাহমিদা, হাসান মাহমুদ ও অনামিকা গোস্বামী গান এবং বর্ষা নৃত্য পরিবেশন করেন।

১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক মেলায় নৃত্য পরিবেশন করছে পাবনা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী। হাসান মাহমুদপাবনা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে প্রতিষ্ঠানটি। খেলাধুলা, নৃত্য, গান, আবৃত্তি ও ছবি আঁকাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দিনটি কাটিয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কারসহ স্কুলের প্রায় ৭০ জন প্রতিবন্ধী শিশুর হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিদিন তাদের খেলাধুলার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে ক্রীড়াসামগ্রীও তুলে দেওয়া হয়।

পাবনা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। হাসান মাহমুদপাঠক মেলায় শুভেচ্ছা জানান পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আলী মুর্তুজা বিশ্বাস, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম শওকত আলী খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, চিকিৎসক ক্যাপ্টেন (অব.) সরওয়ার জাহান, চিকিৎসক রাম দুলাল ভৌমিক ও আইনজীবী মাসুদ খোন্দকারসহ সুধীজনেরা।

পাঠকদের আপ্যায়নে বন্ধুসভার সদস্যদের নানা পদ। হাসান মাহমুদশুভেচ্ছা বিনিময় শেষে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের নিয়ে কেক কাটা হয়। এ সময় বন্ধুসভার সদস্যরা তাঁদের হাঁড়ির রসগোল্লা, জিলাপি, খাঁগরাই, নিমকি, বাতাসা, লোকন দানা, তিলে মটকা, খোরমাসহ হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ১৯ প্রকার খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করেন।

সূত্রঃ প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

পাবনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৭:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭