ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজগুলো জাতীয় মেধাতালিকার ভিত্তিতে ১৫ নভেম্বর থেকে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ১৮ নভেম্বর থেকে আবেদনপত্র বিতরণ শুরু, ২৬ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ, ২৮ নভেম্বর প্রাপ্ত সকল আবেদনের কোটাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ২ ডিসেম্বর থেকে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু করবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শেষ করে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সকল মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, প্রতিটি মেডিকেল কলেজকে ভর্তি বিজ্ঞপ্তি একটি বাংলা ও একটি জাতীয় দৈনিকে প্রকাশ করার পাশাপাশি মেডিকেল কলেজের নিজস্ব ওযেবসাইটে প্রকাশ করতে হবে। রাজধানীসহ সারা দেশে ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৫০টি।

গত ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮০ হাজার ৮১৮ জন।

উল্লেখ্য, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪১ হাজার ১৩২ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৯১২ জন ছাত্র ও ২১ হাজার ২১০ জন ছাত্রী।

ভর্তি পরীক্ষা গ্রহণের তিন দিন পরই জাতীয় মেধা তালিকার ভিত্তিতে ফলাফল প্রকাশিত হয়। সে ফলাফলের ভিত্তিতে সরকারি ৩১টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ৩ হাজার ৩১৮ পরীক্ষার্থী। গত ২৬ অক্টোবর সরকারি মেডিকেল কলেজে ভর্তি শেষ হয়। বর্তমানে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট টাইম : ১২:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭