ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল হক চৌধুরী

প্রতিবাদ না করলে জনগণের ভোগান্তি বাড়তেই থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • ৩৩৫ বার

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মেনে নিলে জনগণের ভোগান্তি বাড়তেই থাকবে। সরকার অত্যন্ত সুকৌশলে ২৬ দশমিক ২৯ শতাংশ গ্যাসের মূল্য বাড়িয়েছে এবং বিদ্যুতের মূল্য আপাতত ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছে। এই মূল্য বৃদ্ধি যদি বিনা প্রতিবাদে ও নীরবে জনগণ মেনে নেয় তাহলে কিছুদিন পরে আবার আরও অধিক হারে বিদ্যুতের দাম বাড়াবে। তখন সরকার যুক্তি দেখাবে ২৬.২৯% হারে গ্যাসের দাম বাড়াতে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও আনুপাতিক হারে বেড়ে গিয়েছে। তাই তখন আবার সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দেবে। আজকে এই মুহূর্তে আমাদের সবাইকে এই অহেতুক গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি চরম ত্যাগ স্বীকার করে হলেও রুখতে হবে।

সরকার বলছে ৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে না। এটি সরকারের একটি নির্লজ্জ ধোঁকাবাজি। কারণ একটি ৪০ ওয়াটের বাতি রাতে মাত্র দুই ঘণ্টা চালালে মাসে বিল হবে ৬০ ওয়াট। তাহলে দেশের জনগণের কোন ব্যক্তিটি এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির ভোগান্তি থেকে রক্ষা পাবে তা জনমনে বিরাট প্রশ্ন।

সরকার বিদ্যুৎ ও গ্যাস খাতে অব্যাহত লুটতরাজ বন্ধ করলেই এই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন ছিল না বলেই দেশের সাবেক সংসদ সদস্যরা মনে করেন। তাই দেশ ও জনগণের বাঁচা মরার স্বার্থে অবিলম্বে এই জনস্বার্থবিরোধী ও জনগণের ভোগান্তি দূর করার জন্য গ্যাস ও বিদ্যুতের যেকোনো ধরনের মূল্য বৃদ্ধি অবিলম্বে বন্ধ করা হোক। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রতিহত করতে বৃহত্তর আন্দোলনে করতে সবাইকে এগিয়ে আসা উচিত।

আশা করি সরকার জনগণের স্বার্থ ও ভোগান্তি বিবেচনা করে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির জনস্বার্থবিরোধী কাজ থেকে বিরত থাকবেন।

সেই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রতিরোধের আন্দোলনে বিএনপির যেসব সংসদ সদস্য ভাইয়েরা ঘরে চুপচাপ বসে আছেন তাদের সবাইকে আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাছি। এই আন্দোলন জনগণের জন্য। এই আন্দোলনে না এসে ঘরে বসে থাকা হবে চরম হঠকারিতা। কারো ডাকের অপেক্ষায় না থেকে নিজে থেকেই বেরিয়ে আসার বিনীত আহ্বান জানাচ্ছি বিএনপির সাবেক সংসদ সদস্যদের। অনেকের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ওনাদের ইতিবাচক সাড়া দেখে এই স্ট্যাটাস দিতে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি। আমার মনে হয় সময় এসেছে জনগণের সামনে প্রমাণ করার, আমরা জনগণের জন্য রাজনীতি করি। অনেকে এই আন্দোলন করতে গিয়ে স্বেচ্ছায় কারাবরণ করার আগ্রহও দেখিয়েছেন। আমি তাদের এই ত্যাগী মনোভাবকে শ্রদ্ধা করি। তাই আবারও মনে করাতে ইচ্ছা করবে “আসিতেছে শুভ দিন, দিন দিনে বাড়িয়াছে দেনা, শোধিতে হইবে ঋণ।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

প্রতিবাদ না করলে জনগণের ভোগান্তি বাড়তেই থাকবে

আপডেট টাইম : ১০:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫