ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজ থেকে শুরু জেএসসি ও জেডিসি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৩৫৫ বার
হাওর বার্তা ডেস্কঃ অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ বুধবার। জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ-এর মাধ্যমে এই পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। আগামী ১৮ নভেম্বর শেষ হবে এই পরীক্ষা। আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর সকাল পৌনে ১০টায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কেন্দ্র পরিদর্শন করবেন।
এবারের পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের হলে পৌঁছানোর বাধ্যবাধকতা থাকলেও বিশেষ ক্ষেত্রে তা ছাড় দেওয়া হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না।
জানা যায়,  জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। এ বছর জেএসসিতে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। আর জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। দেশের বাইরের নয়টি কেন্দ্রে এবার ৬৫৯ জন অংশ নিবে।
এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য সকল বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেওয়া হবে। এবছর থেকে নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজ থেকে শুরু জেএসসি ও জেডিসি পরীক্ষা

আপডেট টাইম : ১০:০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭