ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নেতা-কর্মীদের ভাগ বাটোয়ারা ছাড়তে বললেন সৈয়দ আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • ৩৮৫ বার

দেশ ও দলের স্বার্থে নেতা-কর্মীদের প্রতি ভাগ বাটোয়ারা ছাড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, আব্দুস সালাম খান প্রমুখ।
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আমরা যদি নিজেদের মধ্যে কোন্দল করি তবে আমরা দুর্বল হয়ে যাব। ক্ষমতায় আছেন বলেই কি দেশের স্বার্থে, দলের স্বার্থে, শেখ হাসিনার বৃহত্তর স্বার্থে সামান্য দু-চার পয়সার ভাগ বাটোয়ারা আপনারা ত্যাগ করতে পারেন না।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতা-কর্মীদের সোচ্চার থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি ঠিকই। কিন্তু ক্ষমতায় থেকেও আমরা নিরাপদ নই। এ জন্য আমাদের সব সময় পাহারা দিয়ে রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নেতা-কর্মীদের ভাগ বাটোয়ারা ছাড়তে বললেন সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ১১:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫