ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে : মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • ৪৪৩ বার

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এর একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাশেদ খান মেনন শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, আমরা প্রাক-প্রাথমিক শিক্ষাকার্যক্রম চালু করেছি। প্রাথমিক ও গণশিক্ষাখাতে গত সাড়ে ছয় বছরে এক লাখেরও বেশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারি নিয়োগ করা হয়েছে। ছাব্বিশ হাজারেরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয়বিহীন এলাকাসমূহে নতুন বিদ্যালয় স্থাপন, পুরোনো স্কুলসমূহের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। আমাদের সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল বই ই-বুকে রূপান্তর করে অনলাইনে পড়ার সুযোগ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হামজালা উপস্থিত ছিলেন ।
পরে মন্ত্রী ১০তলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে : মেনন

আপডেট টাইম : ১১:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫