ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

হুইটনির প্রেমে পাগল ছিলেন লাদেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • ৪৫৯ বার

ওসামা বিন লাদেনকে একজন শক্তিশালী ও কঠোর মনের জঙ্গি নেতা হিসেবেই জানে পুরো বিশ্ব। যার হৃদয় বলতে হয়তো কিছুই ছিল না। পাষাণ হৃদয়ে হয়তো ছিল না কোনও প্রেম।

তবে এসব ধারণা ও পরিচয়ের ভুল ভেঙে দেবার চেষ্টা করেছেন সুদানের লেখিকা কোলা বুফ। তিনি তার বইয়ে বলেছেন কঠোর হৃদয়ের লাদেন পপ সম্রাজ্ঞী হুইটনি হিউস্টনের প্রেমে পাগল ছিলেন।

২০০৬ সালে প্রকাশিত আত্মকথায় বুফ জানিয়েছেন, যৌন ক্রীতদাসী হিসাবে দীর্ঘ দিন তিনি বিন লাদেনের মরক্কোর গুপ্ত ঘাঁটিতে অবস্থান করেন।

এ সময় তিনি হুইটনির প্রতি জঙ্গি নায়কের বাঁধনছাড়া প্রেমের কথা জানতে পারেন।

বুফ-এর মতে, আমেরিকায় হামলা চালানোর বেশ কয়েক বছর আগে ১৯৯৬ সাল নাগাদ হুইটনিকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন লাদেন। বিয়ে করার জন্য ওসামা এতই খেপে উঠেছিলেন যে হুইটনির স্বামী ববি ব্রাউনকে কীভাবে হত্যা করা যায়, সেই পরিকল্পনাও প্রায় ছকে ফেলেছিলেন।

ওসামার ইচ্ছা ছিল, ববিকে খুন করার পর হুইটনিকে প্রেম নিবেদন করবেন। সুন্দরী গায়িকার মন জয় করতে তার জন্য খারতুম-এ বিলাসবহুল প্রাসাদ কেনার ছকও কষেছিলেন তিনি।

হুইটনির প্রতি আকর্ষণ এতই তীব্র ছিল যে রক্ষিতা কোলা বুফকে সাজ-পোষাক-আদব-কায়দায় হুবহু স্বপ্নের প্রেমিকার নকল করার নির্দেশ দিয়েছিলেন বিন লাদেন।

বুফ জানিয়েছেন, ঘন ঘন চা পান করতে পছন্দ করতেন লাদেন। সঙ্গে সোনার আলবোলায় গাঁজা সেবনের অভ্যাস ছিল তার। নেশার ঘোরেই হোক বা স্বাভাবিক অবস্থায়, প্রায় সময়েই হুইটনির মোহে আবিষ্ট থাকতেন লাদেন।

তবে বুফে তার বইয়ে ওসামার যে ভাবমূর্তি এঁকেছেন তার সব তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত নয় মার্কিন সমালোচকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

হুইটনির প্রেমে পাগল ছিলেন লাদেন

আপডেট টাইম : ১১:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫