ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

টাকা যায়, সময় যায়, মান ফেরেনা বিটিভির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • ৪৭৪ বার

এক সময়ের দর্শকপ্রিয় টেলিভিশন বিটিভির দিকে দর্শকরা এখন আর ফিরেও তাকাতে চায় না। নিম্নমানের অনুষ্ঠান আর প্রচারিত সংবাদ সময়োপযোগী করতে না পারাই এর মূল কারণ বলে মনে করছে সংসদীয় কমিটি। তাদের মতে, রাষ্ট্রীয় এই গণমাধ্যমটিকে জনমুখী করতে দীর্ঘ সময় ধরে নানা পরিকল্পনা আর অঢেল অর্থ ব্যয় করেও সংশ্লিষ্টদের গা-ছাড়া ভাবের কারণেই মানে পৌছানো সম্ভব হচ্ছে না।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিটিভি নিয়ে আলোচনাকালে কমিটির সদস্যরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার এবং এ লক্ষ্যে দক্ষ জনবল নিয়োগের সুপারিশ করেন।
কমিটির সভাপতি এ. কে. এম রহমতুল্লাহ’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ এবং সিমিন হোসেন রিমি অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়াধীন বিভিন্ন অধিদফতরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনে বিদ্যমান জনবলের বাইরে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে সম্মানী পরিশোধ সাপেক্ষে অতিথি প্রযোজক, রিপোর্টার ও অনুবাদক কর্মরত রয়েছেন। শিল্পী সম্মানী খাতে নিয়োজিত নিউজ রিপোর্টারদের নতুন পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কমিটি অনুষ্ঠান নির্মাণ ও কার্যক্রমে গতিশীলতা আনতে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার সুপারিশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

টাকা যায়, সময় যায়, মান ফেরেনা বিটিভির

আপডেট টাইম : ১১:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫