ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জাসদের কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল সামরিক বাহিনী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • ৩৫৪ বার

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কারণেই ১৯৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সামরিক বাহিনী হত্যা করতে সাহস পেয়েছিল। মঙ্গলবার জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে ঢাবির বিজয় একাত্তর হলে হল শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করার সবচেয়ে বড় উদাহরণ আমাদের নেত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের উদ্দেশে মন্ত্রী বলেন, ছাত্রলীগকে নেত্রীর ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে শেখ হাসিনাকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখনও পঁচাত্তরের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের বিরোধীরা শেখ হাসিনাকে হত্যার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ছাত্রলীগে অনেক হাইব্রিড নেতা-কর্মী আছে। এদের সম্পর্কে সচেতন থাকতে হবে এবং কখনও তাদের হাতে নেতৃত্ব দেয়া যাবে না। বিজয় একাত্তর হলের সভাপতি শেখ ইনানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএম মোজাম্মেল এমপি, সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি বলরাম পোদ্দার, হল প্রভোস্ট এজেএম শফিউল আলম ভূইঁয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

জাসদের কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল সামরিক বাহিনী

আপডেট টাইম : ১০:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫