ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম-আয়ের করা সম্ভব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫
  • ৪৫৬ বার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাবৃন্দ তাদের মেধা, যোগ্যতা ও বিবেক বুদ্ধির প্রয়োগ ঘটিয়ে একটি সুন্দর ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সরকারি হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলে বাংলাদেশকে ২০২১ সালের পূর্বেই একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব।’
রবিবার জাতীয় সংসদের শপথকক্ষে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব বা মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তাদের নিয়ে ‘উন্নত হিসাব ও সাশ্রয়ী ব্যয় ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার চর্চা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত রুপকল্প-২০২১, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ারই একটি বিকল্প রূপকল্প।’

ফজলে রাব্বী বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তাদের নিয়ে এ ধরনের একটি কর্মশালর আয়োজন একটি ঐতিহাসিক ও অনন্য উদ্যোগ।’
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ।
কর্মশালায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, রেবেকা মমিন, মো শামসুল হক টুকু, এ কে এম মাঈদুল ইসলাম, মো রুস্তম আলী ফরাজী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম-আয়ের করা সম্ভব

আপডেট টাইম : ১১:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫