ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

৩০ শতাংশ বন্যায় ধান উৎপাদন কম হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় দেশে ৩০ শতাংশ ধান উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বন্যা-২০১৭: পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংলাপে এ কথা বলেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
সংলাপে পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, দেশে বন্যা এখনও আছে। উত্তরাঞ্চলের বন্যার পানি দেরিতে নামার কারণে ধান উৎপাদন ব্যহত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা আছে। বন্যা কবলিত অনেক এলাকার মানুষ এখনও বাঁধের ওপর অবস্থান করছেন।

এছাড়া বানারিচরে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।’ তিনি বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে ধরনের প্রস্তুতি থাকার কথা তা সরকারের ছিল না। তবে এখন বাঁধ সংস্কারের নামে হরিলুট শুরু হবে। অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাঁধ নির্মাণে হরিলুট না হলেও লুট হবে। তিনি বলেন, আমেরিকায় বাধ রক্ষায় ইদুর মারার জন্য ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশের তা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

৩০ শতাংশ বন্যায় ধান উৎপাদন কম হতে পারে

আপডেট টাইম : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭