ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

দিনের তাপমাত্রা বাড়বে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৪৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিন্মচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় স্থল গভীর নিন্মচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিনাঞ্চলে অবস্থান করছে।

সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। এর একটি বধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের বিহার, স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও রাঙ্গামাটি ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল গোপালগঞ্জ, সৈয়দপুর ও শ্রীমঙ্গলে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে ৯৭ মিলিমিটার।

বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৪ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

দিনের তাপমাত্রা বাড়বে

আপডেট টাইম : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭