ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

ট্রলারে চড়ে পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  ইঞ্জিন চালিত ট্রলারে চড়ে কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ রোববার (০৮ অক্টোবর)  বিকেলে রাষ্ট্রপতি ইঞ্জিন চালিত ট্রলারে চড়ে এ সড়কের কাজ পরিদর্শন করেন।
এর আগে তিনি বিকেল ৩টার দিকে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন এবং  নতুন ডাকবাংলোততে গার্ড অব অনার  রিকশায় চড়ে অডিটোরিয়ামে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এ সময় রাষ্ট্রপতির ছিলেন- কিশোরগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ গণমান্য ব্যক্তিবর্গ।

সড়ক পরিদর্শন শেষে রাষ্ট্রপতি ডাক বাংলোয় বিশ্রাম নিয়ে কামালপুরের নিজ বাড়িতে যান এবং সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে মিঠামইন থেকে বাজিতপুরে যাবেন রাষ্ট্রপতি। বাজিতপুরে নব-নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও চারটি সেতু উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে বিকেলে কিশোরগঞ্জে যাবেন। সন্ধ্যা ৭টায় সার্কিট হাউজে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে জেলা শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন করবেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সড়কপথে রাষ্ট্রপতি কটিয়াদীতে যাবেন। দুপুরে কটিয়াদীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টায় কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হিরক জয়ন্তী (৭৫ বছর পূর্তি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি কিশোরগঞ্জে ফিরে যাবেন। সন্ধ্যর পর সার্কিট হাউসে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। জেলা শহরের খরমপট্টির নিজ বাসায় রাত্রিযাপন শেষে পরদিন বুধবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

ট্রলারে চড়ে পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭