ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বিশ্রাম আর হচ্ছে কই? অবসর সময় অতিবাহিত করছেন মানবসেবায়। বিভিন্ন আমন্ত্রণ রক্ষা করতে দেশের নানা প্রান্ত চষে বেড়াতে হচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তারই ধারাবাহিকতায় এবার মানিকগঞ্জের ঘিওরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন সাকিব।

সোমবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের উপজেলার ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। দুই হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবন।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। এছাড়া বিসিবি ক্রিকেট গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন ও প্রধান কিউরেটর গামিনি সিলভা উপস্থিত ছিলেন।

এর আগে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের ক্যাম্পে যান সাকিব আল হাসান। এবার তাকে দেখা গেলো মানিকগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন সাকিব

আপডেট টাইম : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭