ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

বেনোনিতে মুশফিকদের প্রস্তুতি ম্যাচ শুরু বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিজ খেলতে মুশফিকুর রহিমরা এখন সাউথ আফ্রিকায়। মূল সিরিজ শুরুর আগে আপাতত অনুশীলনেই সময় কাটাচ্ছেন তারা। অনুশীলনের অংশ হিসাবে ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বেনোনির উইলোমুর পার্কে আগামীকাল শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রস্তুতি ম্যাচ শেষে পোচেফস্ট্রুমে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

ব্লোয়েমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৬ অক্টোবর। টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। পার্লে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

সবশেষে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ব্লোয়েমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। আর পোচেফস্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ‍শুভাশিস রায়।

সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বেনোনিতে মুশফিকদের প্রস্তুতি ম্যাচ শুরু বৃহস্পতিবার

আপডেট টাইম : ০৭:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭