ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার

কক্সবাজারে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভেজা আউটফিল্ডের কারণে কক্সবাজারে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। তবে দ্বিতীয় দিন পুরোদমেই খেলা হয়েছে। তৃতীয় দিন আবারও বৃষ্টি! বেরসিক বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।

রোববার কক্সবাজার স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ যে ড্র হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় দিন টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ২ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সেঞ্চুরির দেখা পান রনি তালুকদার (১০৬) ও সাইফ হাসান (১০৬)। এ ছাড়া রকিবুল হাসান ৪৫ ও আব্দুল মজিদ করেন ৩১ রান।

রোববার তৃতীয় দিনে সাইফ হাসান ও রকিবুল হাসানের ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টিতে হোটেলবন্দী ছিলেন ক্রিকেটাররা। বেলা ৩টা ৩০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প

কক্সবাজারে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

আপডেট টাইম : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭